সর্বশেষ
মার্চ ৭, ২০২৬

ইরানে অষ্টম দিনের হামলা: ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ইরানের বিরুদ্ধে Israel ও United States এর অতর্কিত সামরিক অভিযান শনিবার অষ্টম দিনে গড়িয়েছে। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ রাতেই ইরানের ওপর এযাবৎকালের ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী Scott Bessent।

Fox News কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ রাতের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে। তাঁর দাবি, এই হামলার ফলে এসব স্থাপনা উল্লেখযোগ্যভাবে অকার্যকর হয়ে পড়বে। স্কট বেসেন্ট আরও অভিযোগ করেন, ইরান ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা’ করছে। এ প্রসঙ্গে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Strait of Hormuz এর ওপর তেহরানের প্রভাবের কথাও উল্লেখ করেন।

এদিকে United States Central Command জানিয়েছে, গত সপ্তাহে শুরু হওয়া Operation Epic Fury অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইরানের তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) এর কমান্ড সেন্টার এবং সামরিক যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে।

এই অভিযানে ইরানের অন্তত ৪৩টি জাহাজ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।যুক্তরাষ্ট্রের দাবি, অভিযানের প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei সহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *