সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

আসামবস্তীতে গভীর রাতে ভয়াবহ আগুন: তাফসির হোসাইন কবিরের স্বপ্ন পুড়ে ছাই, পরিদর্শনে জামায়াত প্রার্থীর সান্ত্বনা

Spread the love

মোঃকামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

:​আসামবস্তী নারিকেল বাগান এলাকায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। অদ্য ভোর ৪টার দিকে লাগা আগুনে তাফসির হোসাইন কবিরের মালিকানাধীন দুইটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দোকান দুটি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কবিরের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।​​

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ঘটনাস্থলে ভিড় করেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত ২৯৯ নং আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত্বনা দেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।​এসময় এডভোকেট মোখতার আহম্মদের সঙ্গে ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবদুস সালাম, পৌর আমীর মোঃ মাইনুদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি ও পৌরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, হাফেজ আবদুল জাব্বার, মনিরুজ্জামান প্রমুখ।​নেতৃবৃন্দ পুড়ে যাওয়া দোকানগুলি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কবিরের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন।

​দোকান মালিক তাফসির হোসাইন কবির চোখের জল মুছতে মুছতে বলেন, এই দুটো দোকানই ছিল আমার পরিবারের একমাত্র অবলম্বন। ভোররাতে সব শেষ হয়ে গেল। এখন কীভাবে সংসার চালাব, জানি না।​​স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় দোকান দুটির কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *