মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (০৫ফেব্রুয়ারি) বিকেল ০৩ ঘটিকায় শ্রীঘর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে দলে দলে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে।পুরো সমাবেশস্হল মামুন ভাই, মামুন ভাই, ঘোড়া, ঘোড়া শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
০৫ নং ওয়ার্ড শ্রীঘরের বিশিষ্ট মুরুব্বী জনাব মোঃ গাজী মিয়ার সভাপতিত্বে ও ০৪ নং ওয়ার্ড শ্রীঘরের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মারুফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি নেতা, সাবেক বিএনপির বিল্পবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য,জনাব এসএম শাফি মাহমুদ।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি,জননেতা জনাব এ কে এম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব শাহনেওয়াজ চৌঃ,নাসিরনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল।নাসিরনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জনাব মীর মোস্তফা জালাল।উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস,উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনার হাজী বিল্লাল মিয়া,উপজেলা এনসিপির সদস্য এসএম সুহেল আহাম্মেদ,উপজেলা শ্রমিক শক্তির নেতা আঃ হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম,যুবদলের নেতা দুলাল মিয়া।আলোকের অভিসারীর আহবায়ক, বখতিয়ারুজ্জামান গালিব।উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জনাব ওয়াজ উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য জনাব ফরহাদ মেম্বার,উপজেলা তরুন দলের আহবায়ক তৌহিদ মিয়া,উপজেলা শ্রমিকদল নেতা অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ফারুক খান,নাসির নগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ ভূঁইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী জনাব এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন,নীতির প্রশ্নে আমি আপোষহীন।আমি আপনাদের মাঝে থেকেছি, আপনাদের জন্য লড়েছি।ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে থাকবো। আসুন, সবাই মিলে গড়ে তুলি একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত নাসিরনগর।শিক্ষা, যোগ্যতা ও আদর্শ আলোকিত করবে আমাদের আগামীর পথচলা!নাসিরনগর হবে নিরাপদ, শান্তিময় ও আলোকিত।আমার লক্ষ্য পদ নয়, ক্ষমতা নয়,আপনাদের সেবা।১২ই ফেব্রুয়ারি ”ঘোড়া” মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।”

