সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

আজ ঘোষণা হচ্ছে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

চলতি ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে তা জানা যাবে আজ সোমবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেলে এক মাসের জন্য নতুন মূল্য তালিকা ঘোষণা করবে।গতকাল রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে।

সোমবার বিকেল ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন নির্দেশনা প্রকাশ করা হবে।এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিইআরসি প্রতি মাসেই এলপিজির মূল্য পর্যালোচনা ও সমন্বয় করে থাকে। আজকের ঘোষণার পর থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *