সর্বশেষ
এপ্রিল ৭, ২০২৬

আওয়ামী লীগ এখন ভাড়াটে দুষ্কৃতকারীদের ওপর নির্ভরশীল: শফিকুল আলম

Spread the love

মোঃ শাহ্‌নুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটে ও টোকাই-ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এসব গোষ্ঠী ফাঁকা বাসে আগুন দেওয়া, ৩০ সেকেন্ডের ঝটিকা মিছিল এবং এআই ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর মতো কর্মকাণ্ডে জড়িত।শনিবার (১৫ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন যে, আওয়ামী লীগ এখন একটি ফেসবুকনির্ভর প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠের সংগঠন অত্যন্ত দুর্বল। তার পর্যবেক্ষণ অনুযায়ী, দলের তৃণমূল ভেঙে পড়েছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোর চাপে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এ কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বড় কোনো অস্থিরতা তৈরির সক্ষমতা নেই বলে তিনি মনে করেন।তিনি বলেন, তিনটি সাম্প্রতিক ঘটনা তাকে আশ্বস্ত করেছে যে ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।১. বিএনপির মনোনয়ন ঘোষণায় শৃঙ্খলাবিএনপি তাদের প্রার্থীদের তালিকা প্রকাশের পর কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। বিদ্রোহী প্রার্থী বা সমর্থকদের বিক্ষোভের আশঙ্কা থাকলেও প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটি বিএনপির নেতৃত্বের প্রস্তুতি ও গ্রহণযোগ্য সিদ্ধান্তের প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।২. আওয়ামী লীগের সীমিত সংগঠনিক সক্ষমতা প্রকাশআওয়ামী লীগ দীর্ঘদিন ধরে শক্তিশালী তৃণমূলের দাবি করলেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা গেছে তাদের বাস্তব সক্ষমতা অনেক সীমিত। এখন তারা মূলত ক্ষুদ্র দুষ্কৃতকারী ভাড়াটে গোষ্ঠীর ওপর ভরসা করছে, যারা ছোটখাটো নাশকতা বা অনলাইন প্রচারণা ছাড়া কিছু করতে সক্ষম নয়।৩. আইনশৃঙ্খলা বাহিনী আরও সংগঠিততিনি মনে করেন, পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন আগের চেয়ে বেশি সুসংগঠিত ও আত্মবিশ্বাসী। দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ায় তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *