সর্বশেষ
মার্চ ১৮, ২০২৬

আওয়ামী লীগের দোসর ও আশ্রয়দাতাদের আল্টিমেটাম কমলগঞ্জ উপজেলা ছাত্রদল নেতার

Spread the love

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী।

সম্প্রতি এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত ১৭ বছর ধরে যারা সাধারণ মানুষের ওপর জুলুম করেছে এবং বর্তমানে ছদ্মবেশে ফেরার চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।​

দিনার চৌধুরী তার বিবৃতিতে বিশেষ করে রহিমপুর ও মুন্সীবাজার এলাকার আওয়ামী পদধারী নেতা ও তাদের সহযোগীদের উদ্দেশ্য করে বলেন, যারা ঈদের সুযোগ নিয়ে জনসমক্ষে আসার কিংবা জনপ্রতিনিধি সাজার চেষ্টা করছেন, তাদের পরিণতি শুভ হবে না। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসনে তারা শান্তিতে ঘুমাতে পারেননি, ব্যবসা-বাণিজ্য করতে পারেননি এবং বারবার সম্মানহানির শিকার হয়েছেন।

সেই দুঃসহ স্মৃতি ছাত্রদল ভুলে যায়নি।​বিবৃতিতে তিনি আরও হুশিয়ারি দেন যে, যদি বিএনপির নামধারী কোনো ব্যক্তি এই পতিত স্বৈরাচারের দোসরদের আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন, তবে তাদের পরিচয় যাই হোক না কেন, তাদেরও জনসমক্ষে জবাবদিহিতার আওতায় আনা হবে।​মানবিকতার প্রশ্নে দিনার চৌধুরী বলেন, এখন পর্যন্ত তারা বাড়িতে ঘুমাতে পারছেন, স্বাভাবিক চলাফেরা করছেন—এটাই বর্তমান সময়ের বড় মানবিকতা।

তবে এই সুযোগ নিয়ে যদি তারা আবারও ‘তাফালিং’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের সর্বদা পলায়নপর অবস্থায় রাখা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।​পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রদলের এই কঠোর অবস্থানকে তৃণমূলের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। জনমনে প্রশ্ন উঠেছে, এই আল্টিমেটামের পর এলাকায় রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *