সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

২২ জানুয়ারি মৌলভীবাজারে তারেক রহমানের আগমন উপলক্ষে মাঠ পরিদর্শনে জেলা বিএনপি

Spread the love

পায়েল আহমদ মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে শেরপুর আইনপুরের মাঠ পরিদর্শন করছেন জেলা বিএনপি।পরিদর্শনকারী উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান।মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক সদস্য মতিন বকস, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত, ২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শেখ শাহাব উদ্দিন, আবুল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার, মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, মুজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য তারিখ রয়েছে ২২ জানুয়ারি ঐদিন বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগের স্থান ছিল মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। এটি বাতিল করা হয়েছে।তিনি আরোও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি সার্বিক কার্যক্রম হাতে নিয়েছে। এই সভার মাধ্যমেই আনষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *