সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

১০০ মিটার রাস্তা, অর্থ ও সময়ের ভোগান্তি কমাবে কুলিয়ারচর দাশ পাড়া বাসীর।

Spread the love

মাহিন আহমেদ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ কুলিয়ারচরের লন্স ঘাট থেকে দাস পাড়া পর্যন্ত একশত মিটার রাস্তাকিছুদিন আগে কাজ শুরু হয়েছে। চলমান এই রাস্তার কাজ পরিদর্শন করেন ইউএনও মোঃ ইয়াসিন খন্দকার। বুধবার বিকেলে সরজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় চলমান নির্মাণ কাজের অগ্রগতি ও পরিস্থিতি তিনি সরো জমিনে পরিদর্শন করেন। কাজের মান সম্মততা অগ্রগতির দিকে নির্দেশনা প্রদান করেন ।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ইন্জিনিয়ার মাসুদেব শাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন শাহালম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, ও মানব জমিন পত্রিকার সাংবাদিক, এডভোকেট শাহ আলম, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম।

প্রায় দীর্ঘ লম্বা পথ হেঁটে যাওয়ার ভোগান্তি লাঘব হতে যাচ্ছে দাশ পাড়া বাসীর।দাশ পাড়া এলাকার কিছু লোকের সাথে কথা বলে জানা গেছে, এই রাস্তাটির কাজ শুরু করায় তারা অনেক খুশি।কুলিয়ারচর বাজার, স্কুল, কলেজ, ব্যাংক, হাসপাতাল, থানা সহ সকল স্থানে যেতে, অনেকটা সময় ও অর্থ কম লাগবে তাদের।অনেকে এই রাস্তার কাজের সাথে জড়িতদের, জন্য আশির্বাদ করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *