সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিলেট থেকে ঢাকায় শিশু হারানোর রহস্য উন্মোচন

Spread the love

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা। রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা থেকে প্রেরিত অধিযাচনপত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।উদ্ধার হওয়া শিশুেরা হলো তানিম আহাম্মেদ ১২, আব্দুল হাকিম ১২, তামিম ১২ ও সুহিন মিয়া ১৩।শাহজাহানপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। পরে বাঁচার তাগিদে গত ছয় দিন ধরে হোটেলের বয় হিসেবে কাজ করছিল।উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকদের কাছে হস্তান্তরের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে শাহজাহানপুর থানা পুলিশ।সূত্রডিএমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *