সর্বশেষ
এপ্রিল ৯, ২০২৬

সিংড়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

Spread the love

মোঃ মেহেদী হাসান,নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় চুরি, ডাকাতি ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরে অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর।এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি নিয়মিত টহল বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *