সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সাঘাটায় সাংবাদিকদের দোয়া মাহফিল: খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা

Spread the love

খাইরুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুন্নবী রাশেদ।

এছাড়া আরও অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা—দৈনিক সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান টিপু, দৈনিক মানবজমিন প্রতিনিধি সোলায়মান আলী, এনটিভি অনলাইন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ফিলিপ্স, দৈনিক আমার দেশ প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আরিফুর রহমান লিটু, দৈনিক কালবেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, দৈনিক মুক্ত সকলের প্রতিনিধি আসাদ খন্দকার, বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সোহাগ খন্দকার, দৈনিক সকালের বাণী প্রতিনিধি সদরুল আনামসহ আরও অনেকে।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মোত্তালেব।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির মঙ্গল কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *