সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: বৈশাখী ভাতা বাড়ছে ৫০ শতাংশে।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখ উদযাপনকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করতে বৈশাখী ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্তের পথে এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। নবম পে স্কেলের আওতায় বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে যে বৈশাখী ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে ৫০ শতাংশ করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে।পে কমিশন সূত্রে জানা গেছে, আগামী বুধবার (২১ জানুয়ারি) এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

ইতোমধ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, বৈশাখী ভাতার ক্ষেত্রে বড় ধরনের এই পরিবর্তনের সুপারিশ করা হলেও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার বোনাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এসব বোনাস আগের নিয়ম অনুযায়ীই বহাল থাকবে।এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বৈশাখ উদযাপন আরও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *