সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

শ্রীবরদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: না ফেরার দেশে জামায়াত সেক্রেটারি রেজাউল করিম।

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলায় নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে হামলার ঘটনায় মাওলানা রেজাউল করিম নামের এক জামায়াত নেতা শাহাদাতবরণ করেছেন। তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত এক ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিএনপি সমর্থকরা দেরিতে এসে পৌঁছালে চেয়ারে বসাকে কেন্দ্র করে উপস্থিত জামায়াত সমর্থকদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।


​এই অতর্কিত হামলায় জামায়াতে ইসলামীর ৫০ জনেরও বেশি সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক।

তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে রাত ৯টা ২০ মিনিটের দিকে মাওলানা রেজাউল করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।


​মাওলানা রেজাউল করিমের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো শেরপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


​ঘটনার বিষয়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সচেতন নাগরিক সমাজ মনে করছে, এই পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষে ও কঠোর ভূমিকা পালনের ওপরই নির্ভর করছে জননিরাপত্তা।


​শহীদ মাওলানা রেজাউল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং দেশবাসীকে শান্ত থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। একইসাথে তারা গুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *