হাবিবুর রহমান সুমন , মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের তিন যুবক লিবিয়ায় মাফিয়ার গুলিতে নিহত হয়েছেন। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার এবং ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভুমধ্যসাগরে প্রাণ হারান।
স্বজনরা জানিয়েছেন, ইমরানকে লিবিয়ায় আটকে রাখা হয়েছিল এবং পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছিল। পরে ১ নভেম্বর ইঞ্জিনচালিত নৌকায় যাত্রার সময় মাফিয়ার গুলিতে তিনজন নিহত হন এবং লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ধরনের অবৈধ যাত্রা ও মাফিয়া সন্ত্রাসের কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পরিবার ও এলাকাবাসী দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নিহতদের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দালালদের কোনো ছাড় দেওয়া হবে না।আজকে নিশ্চিত হয়েছে তিন পরিবারই তাদের সন্তানদের মৃত্যুর খবর।

