সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাঙ্গামাটির বরকলের ৪ নং ভুষণছড়া ইউনিয়ন মহিলা দল কমিটি গঠন

Spread the love

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ৪ নং ভুষণছড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং ভুষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয় দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।বক্তারা তাদের আলোচনা বক্তব্যে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ ও সর্বস্তরের নেতাকর্মীর ঐক্য বজায় রাখার আহ্বান জানান।নবগঠিত আংশিক কমিটি :সভাপতি: জাহেরা বেগমসিনিয়র সহ-সভাপতি: শেফালী বেগমসাধারণ সম্পাদক: বিউটি বেগমসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: পারভিন বেগমসাংগঠনিক সম্পাদক: কল্পনা চাকমাসভা শেষে নবগঠিত মহিলা দল কমিটির নেত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বরকল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *