সিজনের শুরুটা মোটেও ভালো ছিল না ম্যানচেস্টার সিটির জন্য। টানা দুই ম্যাচে হারের পর সমালোচনার ঝড় বইতে থাকে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের ঘিরে। তখনই গোলপোস্টের নিচে দৃঢ়তা ফেরাতে বড় সিদ্ধান্ত নেয় ক্লাবটি। প্যারিস সেন্ট জার্মেইনের ইতালিয়ান তারকা গোলরক্ষক জিজিও ডোনারুমাকে দলে ভেড়ায় তারা।ডোনারুমার অভিষেকেই বাজিমাত। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউর বিপক্ষে প্রথম ম্যাচেই ক্লিনশিট রাখেন তিনি। গতকাল নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও প্রথমবার সিটির হয়ে ইউসিএল খেলতে নেমে আবারও গোলপোস্ট অক্ষত রাখলেন।মাত্র দুই মাস আগেও কেউ ভাবতে পারেনি যে ইউসিএল জেতার মৌসুম শেষ হতেই ডোনারুমা পিএসজি ছাড়বেন। কিন্তু ফুটবল মানেই অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তার সবচেয়ে বড় পুরস্কার এখন সিটির হাতে।ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে এডারসনের দুর্বল পারফরম্যান্সই ছিল বড় টার্নিং পয়েন্ট। তখনই বোঝা যাচ্ছিল গোলরক্ষক পজিশনে পরিবর্তন প্রয়োজন। অবশেষে তারা পেয়ে গেলেন এমন একজনকে, যিনি ইতিমধ্যেই বিশ্বের সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন। সিটির নতুন ভরসার নাম এখন জিজিও ডোনারুমা।

