সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

মাদারীপুরে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা
Spread the love

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর: মাদারীপুরের খাগদী সিদ্দিকখোলা এলাকায় মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী আব্দুল্লাহসহ মোট তিনজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ এলাকার কালু বেপারীর ছেলে

এদিকে, দুর্ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ এবং বাইক আরোহীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *