সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

মাদারীপুরে দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি

সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস গ্রুপ ও এসিজির যৌথ উদ্যোগে এবং টিআইবির সহায়তায় মাদারীপুরে দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৩ নভেম্বর ) সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সনাক জেলা শাখার সভাপতি খান মো. শহীদ এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন লিটন।অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন (সুজন )জেলা শাখার সভাপতি মো. এনায়েত হোসেন নান্নু, ইয়েস গ্রুপের আহ্বায়ক আঞ্জুমান জুলিয়া ও সনাকের সহসভাপতি আন্না আক্তার।প্রধান অতিথি ছিলেন টিআইবির কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান।এ ছাড়া বক্তব্য দেন ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক, শিক্ষাবিদ মহাদেব বর্মন ও প্রফেসর (অব.) মো. মকবুল হোসেন।বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের সবখানে ছড়িয়ে পড়েছে এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ।সভায় ভূমি অফিস, বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির চিত্র তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *