সর্বশেষ
এপ্রিল ৫, ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ !

Spread the love

হাবিবুর রহমান সুমন , মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাওলাদার ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষের লোকজনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে উভয় গ্রুপের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক থেকে দেড় ঘণ্টা যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিবেশ স্বাভাবিক করে।এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা হলে তারা জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *