সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদারীপুরের রাজৈরে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ন। থানায় মা’ম’লা দা’য়ে’রের পর ধ’র্ষ’ক পলা’তক

Spread the love

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। ঘটনা প্রকাশ পাওয়ার পরই ধর্ষক পালিয়ে গেছে। ৫দিন পুর্বে এ ঘটনা ঘটলেও সম্মানহানি ভয়ে এত দিন ধর্ষনের ঘটনাটি প্রকাশ পায়নি। কিন্তু ধর্ষনের শিকার শিশুটির মা ১৪ নভেম্বও শুক্রবার রাতে মামলা দায়েরের পর শনিবার সকালে ঘটনাটি প্রকাশ পায় এবং এলাকায় হইচই পড়ে যায়। উপজেলার নড়াকান্দি গ্রামে ১১ নভেম্বর এ ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষক সুজন বেপারী (২০) একই এলাকার জলিল বেপারীর ছেলে।পুলিশ ও মামলার বিবরন থেকে জানা যায়, উপজেলার নড়াকান্দি গ্রামের শিশুটি ধর্ষক সুজন বেপারীর বাড়ীর সামনে দিয়ে যাতায়াত করতো। এসময় সুজন শিশুটিকে উত্যক্ত করতো। শিশুটি তার মা কে জানালে মা সুজনের বাবা মাকে জানায়। কিন্তু তাতেও কোন ফল হয়নি । ১১ নভেম্বর সকাল ১০টার দিকে বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় সুজন শিশুটিকে ফুসলিয়ে পাশর্^বর্তী শাহআলম বেপারীর নির্মানাধীন বিল্ডিং এর টয়লেটে নিয়ে ধর্ষন করে এবং একথা কাউকে বললে মেরে ফেলবে বলে শাসাায়। শিশুটি মা জানায়, এর পুর্বে সুজন আরো কয়েকবার ধর্ষন করেছে। শিশুটি ১৩ নভেম্বর শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তির করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।রাজৈর থানা ওসি মোঃ মাসুদ খান মাদারীপুর ২৫০শয্যা হাসপাতালের এক ডাক্তারের বরাত দিয়ে জানান, শিশুটি ধর্ষনের শিকার হয়েছে এবং ১৪ নভেম্বর শুক্রবার রাতে এ ব্যাপারে শিশুটির মা (নাজমা বেগম) বাদী হয়ে সুজনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর তাৎক্ষনিকভাবে আসামীকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ধর্ষক সুজন পালিয়ে যায়। তাকের ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *