সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু‎

Spread the love

‎‎মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

‎‎ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবুল আলম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নজরুল টেইলার্স এন্ড ফেব্রিক্সের সংলগ্ন হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।‎‎‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মাহবুবুল আলম মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে চলাচল করছিলেন।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি ঘটনাস্থলেই মারা যান।‎‎‎নিহত মাহবুবুল আলম ঈশ্বরগঞ্জ উপজেলার রতন মেডিকেলে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামের বাসিন্দা।

তার পিতার নাম আব্দুল কুদ্দুস।‎‎এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেন।‎‎‎মরহুম মাহবুবুল আলমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *