মোঃএমরুল ইসলাম ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
রবিবার(২০ ডিসেম্বর)রাতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫ জনকে প্রত্যেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল বলে জানা গেছে।
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী এবং সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী মোঃ সজিব মিয়া।প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

