সর্বশেষ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ভূমিকম্পে জাবির নতুন পাঁচ হলে ফাটল, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

Spread the love

আরাফাত হোসাইন,জাবি প্রতিনিধিঃ

আজ শুক্রবার(২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্য নির্মিত পাঁচটি দশতলা আবাসিক হলে নতুন ফাটল দেখা দিয়েছে। মেঝে, দেয়াল ও ওয়াশরুমের বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভূমিকম্পের পরপরই শিক্ষার্থীরা ভবন ছেড়ে খোলা স্থানে অবস্থান নেন।

তাদের অভিযোগ, তিন বছর আগে নির্মিত এসব হলে শুরু থেকেই নিম্নমানের কাজের চিহ্ন দেখা যাচ্ছিল। আজকের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয় কর্মকর(সকাল) বলেন, “আমি রুমে শুয়ে ছিলাম। ভবনটা হঠাৎ টানা ৭/৮ সেকেন্ড কাঁপতে থাকে।

এরপর দৌড়ে বারান্দায় চলে আসি।পরে দেয়ালসহ বিভিন্ন স্থানে ফাটল দেখি।”শিক্ষার্থীরা অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, গাঠনিক নিরাপত্তা মূল্যায়ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “নতুন হলগুলো বিগত প্রশাসনের সময় নির্মিত। নির্মাণে অনিয়মের বিষয়টি স্পষ্ট। ক্ষয়ক্ষতির প্রাথমিক পর্যবেক্ষণ চলছে।

প্রকৌশল বিভাগকে জরুরি তদারকির নির্দেশ এবং বিশেষজ্ঞ দলকে ফাটলের প্রকৃতি পরীক্ষা করতে বলা হয়েছে।”ঘটনার পর ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরলেও শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *