সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ব্রিটিশ আমলের ট্রেনে আর নয় সিলেটে আধুনিক রেলের দাবিতে উত্তাল শ্রীমঙ্গল

Spread the love

প্রতিবেদক :ইসলাম সহকারী প্রতিনিধি মৌলভীবাজার জেলা

সিলেট বিভাগের রেল যোগাযোগ ব্যবস্থায় বৈষম্য ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং ডাবলগেজ লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। শনিবার ১ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্টেশন প্ল্যাটফর্মে অবস্থান নেন বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ।কর্মসূচির এক পর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকে দেন। প্রায় আধা ঘণ্টা ট্রেনটি স্টেশনে আটকে থাকে। পরে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেনের আশ্বস্তে আন্দোলনকারীরা ট্রেনটি ছেড়ে দেন। তিনি জানান, আন্দোলনকারীদের দাবিগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং তা বিবেচনাাধীন রয়েছে।ট্রেন অবরোধ কর্মসূচির আহ্বায়ক কাওসার ইকবালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম, সাংবাদিক আনহার আহমেদ সমশাদ, আমজাদ হোসেন বাচ্চু, এহসান বিন মুজাহিরসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা।বক্তারা অভিযোগ করেন, সিলেট বিভাগ দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে অবহেলিত। ব্রিটিশ আমলের পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে ট্রেন চলাচল, আখাউড়া সিলেট রেললাইনের সংস্কার না হওয়া, ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, টিকিট সংকট এবং শিডিউল বিপর্যয় যাত্রী ভোগান্তিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। দেশের অর্থনীতিতে সিলেটের প্রবাসীরা বিশাল অবদান রাখলেও রেল সেবায় এই অঞ্চলের প্রতি সরকারের মনোযোগ নেই বলে অভিযোগ করেন বক্তারা।—আন্দোলনকারীদের ৮ দফা দাবিসিলেট ঢাকা এবং সিলেট কক্সবাজার রুটে দুটি বিশেষ ট্রেন চালুআখাউড়া সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণআখাউড়া সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালুবন্ধ স্টেশনগুলো পুনরায় চালুকুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধিকালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহারশিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজনযাত্রী অনুপাতে সব ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনএ দাবিতে ইতোমধ্যে শ্রীমঙ্গল, কুলাউড়া, ভাটেরা, টিলাগাঁও, লংলা এবং কমলগঞ্জসহ বিভিন্ন স্টেশনে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *