বিপ্লব ও সংহতি দিবসে দাউদার মাহমুদের নেতৃত্বে বিশাল আলোচনা সভা ও র্যালি! গণতন্ত্র রক্ষায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ডাকমনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হওয়া বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, যিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তার উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে এক অমূল্য অধ্যায়। এই দিনটি জাতীয়ভাবে অত্যন্ত স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ। বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে এক বিশাল ও সুশৃঙ্খল র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

