সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

বাছাইকৃত কর্মীদের ৩ দিনব্যাপী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত

Spread the love

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল আহসান এমরুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।তিনি তার বক্তব্যে বলেন, আদর্শবান, দায়িত্বশীল ও দক্ষ কর্মী গড়ে তোলার মাধ্যমে সমাজ পরিবর্তনের কার্যকর ভূমিকা রাখতে হবে এবং ব্যক্তিজীবন থেকে সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, তাকওয়া ও দায়িত্ববোধের চর্চা জোরদার করতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।

তিনি বলেন, কর্মীদেরকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দাওয়াতি দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।অধ্যাপক শহিদুল্লাহ কাইসার, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, তার বক্তব্যে বলেন, জ্ঞানচর্চা, চরিত্রগঠন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ছাড়া একজন আদর্শ কর্মী তৈরি সম্ভব নয়।আনোয়ার হাসান সুজন, এসিস্ট্যান্ট সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী, বলেন,শিক্ষা শিবিরের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সংগঠনের কাজকে আরও গতিশীল করতে হবে।

খন্দকার আবু হানিফ, অফিস সম্পাদক, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী, কর্মীদের দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন। মাস্টার হায়দার করীম, কাউন্সিলর পদপ্রার্থী (১০ নং ওয়ার্ড), ময়মনসিংহ সিটি করপোরেশন ও কর্মপরিষদ সদস্য, বলেন আদর্শিক কর্মী তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।ইঞ্জিনিয়ার আব্দুল বারী, সভাপতি, যুব বিভাগ, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর, যুব সমাজকে আদর্শিক চেতনায় গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও মহানগরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *