সর্বশেষ
ফেব্রুয়ারি ২২, ২০২৬

বধ্যভূমি স্মৃতিসৌধে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন

Spread the love

সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *