মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে ২ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়।
ইসির পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ১৪৭ জন পুরুষ এবং ২১ হাজার ১৯১ জন নারী ভোটার।দেশভিত্তিক নিবন্ধনপ্রবাসী নিবন্ধনে শীর্ষে রয়েছেঃ • সৌদি আরব: ৬২,৯৯৭ জন• যুক্তরাষ্ট্র: ২০,০৪৬ জন• কাতার: ১৬,৩১৭ জন• সংযুক্ত আরব আমিরাত: ১৪,৮৬১ জন• মালয়েশিয়া: ১৩,৭২৯ জন• সিঙ্গাপুর: ১৩,১৬২ জন• যুক্তরাজ্য: ১২,০১৪ জন• দক্ষিণ কোরিয়া: ৯,৫৪৯ জন• কানাডা: ৯,৪৯৯ জন• ওমান: ৯,৪৫১ জন• অস্ট্রেলিয়া: ৮,০৩৭ জন• ইতালি: ৮,৩৯০ জন• জাপান: ৬,৯৯৫ জননিবন্ধনের সময়সীমা বাড়ানো হলোইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এখন পৃথিবীর যেকোনো দেশ থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।সঠিক ঠিকানা দেওয়ার বাধ্যবাধকতাইসির নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট পেতে হলে অ্যাপের নিবন্ধন ফরমে অবশ্যই বর্তমান অবস্থানস্থলের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যাবে। ভুল বা অসম্পূর্ণ ঠিকানা দিলে ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।অ্যাপ ব্যবহার সংক্রান্ত নির্দেশনা• ভোটারকে যে দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করতে হবে।গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

