আব্দুর রাজ্জাক,ঢাকা ধামরাই উপজেলা প্রতিনিধি:
বিস্তারিত : ঢাকা জেলার ধামরাই থানার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামের সন্তান বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ডের একজন অংশীদার হতে পেরে আমরা ধামরাইবাসী গর্বিত। নিম্নে লাল বৃত্তে চিহ্নিত সশস্ত্র বাহিনীর সদস্যের নাম: আলমগীর কবির, পিতা: পাগল চাঁন,সাং: বেলীশ্বর পোস্টঅফিস: সাহা-বেলীশ্বর, ইউনিয়ন: সূতিপাড়া থানা: ধামরাই,জেলা: ঢাকা।তিনি বর্তমানে সেনাবাহিনীর কর্পোরাল পদে আছেন এবং তার এযাবৎ কাল জাম্পের সংখ্যা ২৩৭, যা সত্যিই দুর্দান্ত সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় বহন করে।
বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

