সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাবনার ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল

Spread the love

মোঃ আরিফুল ইসলামপাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর থানাপাড়া মাঠে ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ রোজ শনিবার সময়ঃ ১১.০০ ঘটিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথিঃ পাবনা- ৩ বিএনপির মনোনীত প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন ও অত্র ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনার জন্য পাবনা- ৩ বিএনপির মনোনীত প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন সবার প্রতি দোয়ার জন্য আহবান করেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।

যেন আমাদের দেশনেত্রী সুস্থ হয়ে ফিরতে পারেন ফি আমানিল্লাহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করুন। আমিন।আয়োজনেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *