সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডঃ শফিকুল ইসলাম মাসুদ

Spread the love

মোঃ ইমরান হোসাইন ,বাউফল পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ডঃ শফিকুল ইসলাম মাসুদকে। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়।ডঃ শফিকুল ইসলাম মাসুদ একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক উন্নয়ন, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার মনোনয়নে বাউফল উপজেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।১১ দলীয় জোটের নেতৃবৃন্দ জানান, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ডঃ শফিকুল ইসলাম মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

এদিকে প্রার্থী ঘোষণার পর বাউফলের বিভিন্ন এলাকায় সমর্থক ও নেতাকর্মীর। সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *