সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নির্বাচনের আগে আইন পাসে সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ দেখছে বিএনপি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

নির্বাচনের আগমুহূর্তে তড়িঘড়ি করে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন পাস করানোর উদ্যোগকে সরকারের “ভিন্ন উদ্দেশ্য” হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে অন্তর্বর্তী সরকার দ্রুততার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ আইন পাস করাতে চাইছে। তার দাবি, নির্বাচনের পূর্বে এমন তাড়াহুড়োর পেছনে এমন কিছু উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে।তিনি উল্লেখ করেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাস করা সমীচীন নয়।

এসব আইনের ওপর যুক্তিতর্কসহ আইন প্রণয়নের সঠিক স্থান হলো পরবর্তী জাতীয় সংসদ।বিএনপি মহাসচিব আরও বলেন, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়ন হওয়া উচিত ভবিষ্যৎ সংসদে পর্যালোচনা ও আলোচনা পর্বের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *