মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধি :
আজ নাচোল রেল স্টেশনে গিয়ে চোখ কপালে উঠল! সাধারণ যাত্রীদের জন্য যে টিকিট পাওয়া কথা, তা প্রকাশ্যে ব্ল্যাকে বিক্রি হচ্ছে। কেউ কেউ আবার অসৎ উপায়ে জিম্মি করে টিকিট বিক্রি করছে—যা স্পষ্টভাবে আইনবিরোধী ও সাধারণ মানুষের অধিকারহরণ।দুর্ভাগ্যজনক হলো—এত বড় অনিয়মের পরও প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না।
যাত্রীদের কষ্ট, জনদুর্ভোগ—সবকিছু যেন উপেক্ষিত!এভাবে টিকিটের নামে চাঁদাবাজি চলতে থাকলে সাধারণ মানুষ ভোগান্তিতেই থাকবে।নাচোল রেল স্টেশন কি তাহলে ব্ল্যাক টিকিট সিন্ডিকেটের দখলে?প্রশাসন কি শুধু দেখেই যাবে? দ্রুত প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।জনস্বার্থে এই অনিয়ম বন্ধ হোক—এটাই প্রত্যাশা।

