নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড: মু. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় নাচোল বাজার হাটচাতাল প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড: মু. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি, সহ-সেক্রেটারী ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন । এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর ইমামুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মারুফুল ইসলামসহ ছাত্রশিবির ও জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতথির বক্তব্যে ড: মু. মিজানুর রহমান বলেন- আমি এমপি হতে চাই না আমি জনগণের সেবক হতে চাই। এ আসনে নাচোলবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ-দূর্ণীতির বিরুদ্ধে ও ন্যায় এবং ইনশাফের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

