সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নড়াইল-১ আসনে আর একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।

Spread the love

কালিয়া উপজেলা প্রতিনিধি ,মোঃ ছাব্বির খান:

নড়াইল-১ আসনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ এর মনোনয়ন পত্র জমা পড়েছিলো- ১৫ জনের। কিন্তু নড়াইল জেলা নির্বাচন কমিশন ইসি মনোনয়ন পত্র বাছাইয়ের মাধ্যমে সর্বপ্রথম নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল জেলা জামাতের সেক্রেটারি মোঃ ওবায়দুল্লাহ কায়সারের মনোনয়ন বৈধ এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী বি.এম. নাগিব এবং মোঃ মিল্টন মোল্লা ও জনাব আব্দুল রহমান সাহেবের মনোনয়ন সামান্য ভূল টুটির কারণে স্থগিত করেন।

এবং বাকি ১০ জনের মনোনয়ন বাতিল বলে গণ্য করেন। কিন্তু পর মুহূর্তে স্থগিত ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। কিন্তু বাকি ১০ জন প্রার্থীর মধ্যে অনেকে আগারগাঁও নির্বাচন কমিশন ইসি তে তাদের মনোনয়ন বৈধ করার জন্য আপিল করেন। কিন্তু তাদের মধ্যে আজ ১১ ই জানুয়ারি রবিবার বিকালে আপিলের রায় অনুযায়ী নড়াইল -১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এতে করে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের সমর্থকরা আনন্দে মেতে উঠেছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -১ আসনে আর একজন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *