সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল।

Spread the love

কালিয়া উপজেলা প্রতিনিধি, মোঃ ছাব্বির খান:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ -ই জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর থেকে পর্যাক্রমে নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণ, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিক নিদের্শন অনুযায়ী, দল-মত নির্বিশেষে সকল’কে দাওয়াতের মাধ্যমে প্রতি থানা ইউনিয়ন এবং ওয়ার্ল্ড পর্যায়ে, সকল নেতাকর্মীর সহায়তায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমরা যারা বিএনপি করি বিগত ১৭ বছর বিএনপির জন্য কোথাও কথা বলতে পারি নাই, দোয়া চাইতে পারি নাই। বেগম খালেদা জিয়া যখন আমাদের দলের দায়িত্বে ছিলেন তখন বিগত ফ্যাসিস্ট সরকার তাঁকে প্রস্তাব দিয়েছিলো আপনি আপনার সন্তান নিয়ে দেশ থেকে চলে যান কিন্তু তিনি কখনও তাদের সাথে আপোষ করেননি। তিনি আরও বলেন, আমি জেলা বিএনপির সভাপতি এবং আমার প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়া নিজ হাতে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে গেছেন। তাই, ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করলে খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। আলোচনা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *