সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নড়াইলের, নড়াগাতী থানার, ছাত্রদলের আহ্বায়ক যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার।

Spread the love

কালিয়া উপজেলা প্রতিনিধি, মোঃ ছাব্বির খান:

২০ শে জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশানের বাড়িতে অভিযান পরিচালনা করেন কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সেনাবাহিনী ও নড়াগাতী থানা পুলিশ।

যৌথ বাহিনীর অভিযানে নানা ধরনের বাঁধা আসলেও এক পর্যায়ে সকল বাঁধা’কে উপেক্ষা করে যৌথবাহিনীর অভিযানে রাকিবুল ইসলাম মিশানের বাড়ি থেকে ঢাল,হাসুয়া, গাছিদা, চাইনিস কুরাল, চাপাতি, বড় ছোরা, রাম দা, চাকু, ফলা, টেটা সহ বিভিন্ন ধরনের দেশিও অস্ত্র জব্দ করেন যৌথবাহিনি।

ঘটনার এক পর্যায়ে সকল জল্পনা কল্পনা শেষে দেশিও অস্ত্র সহ যৌথ বাহিনী নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশান’কে গ্রেফতার করেন। এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে টোনা গ্রামে নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।যৌথবাহিনীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে যৌথবাহিনী বলেন।

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এই ধরনের দেশিও অস্ত্র বাড়িতে রাখা রাজনৈতিক কোনো সহিংসতা কি না সেটা তদন্ত করে জানাবেন বলে জানান যৌথবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *