সর্বশেষ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP -এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে

Spread the love

মো নাইমুল হক স্মরণ,দুর্গাপুর উপজেলা বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP -এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর পৌরশহরের সুসং সরকারি মহ্যাবিদ্যালয় মাঠে এই জনসভার আয়জন করে BNP। সকাল থেকেই BNP এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে জড় হতে থাকে জনসভায়। উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা- ১ আসনে BNP মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

আরও ছিলেন পৌর BNP এর সভাপতি-সেক্রেটারিসহ আশেপাশের এলাকা থেকেআগত নেতাকর্মীরা। প্রধান অতিথির ব্যক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন “নির্বাচীত হলে অত্র এলাকা থেকে মাদক ও চাদাবাজী নিরসন করা হবে। যাতায়াত ব্যাবস্তার উন্নতিসহ জনগনকে বিভিন্ন উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেনদুর্গাপুর, কলমাকান্দার সাধারণ মানুষ আজ জেগে উঠেছে। দমন-পীড়ন চালিয়ে জনগণের দাবিকে স্তব্ধ করা যাবে না।

দুর্গাপুর-কলমাকান্দার মানুষ শান্তি চায়, তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য বিশেষ দেওয়ার কথা জানান তিনি। সবশেষ ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।এরই মধ্য দিয়ে শেষ হয় নেত্রকোনা -১ আসনের (দুর্গাপুর, কলমাকান্দা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের নির্বাচনী জনসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *