সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ঢাকার বায়ুদূষণ আবারও ‘অস্বাস্থ্যকর’ মাত্রায়

Spread the love

মোঃ শাহ্‌নুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি

দূষিত বাতাসের প্রভাব মোকাবিলা করা ঢাকা আবারও অস্বাস্থ্যকর বায়ুমানের দিকে ফিরেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় আইকিউএয়ারের তথ্যানুসারে রাজধানীর একিউআই ১৭৯—যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রার অন্তর্ভুক্ত।বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লি সর্বোচ্চ ৫০৮ স্কোর নিয়ে প্রথম, এরপর লাহোর (২৭৪), কলকাতা (২০১) এবং পঞ্চম স্থানে বাগদাদ (১৭৫)।একিউআই স্কোর অনুযায়ী ১৫১–২০০ হলো সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর—যেখানে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও শ্বাসযন্ত্রের রোগীদের বাইরে যাওয়া সীমিত রাখতে বলা হয়।ঢাকায় দূষণ বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহার, অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকা এবং ঘরের ভেতরে পরিষ্কার বাতাস নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন। দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নই সমাধানের পথ বলে তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *