মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
মির্জা আব্বাস বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদরদের ভূমিকা ছিল বিশ্বাস ঘাতকতার। তারা পাকিস্তানি বাহিনীর হাতে বাংলাদেশি জনগণ ও নারীদের তুলে দিয়েছিল। অথচ আজ তারাই ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে এমন প্রশ্নতুলে তিনি বলেন, “তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?
”তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি ধর্ম বিকৃতকারী দল, যারা মওদুদবাদের অনুসারী। ইসলামের প্রকৃত চেতনায় তাদের বিশ্বাস নেই বলে মন্তব্য করেন তিনি। সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এদের হাত থেকে সাবধানে থাকবেন।”বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে এসব মন্তব্য করেন মির্জা আব্বাস।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতও আওয়ামী লীগের মতো “অসভ্য ও অভদ্র দল”। তার ভাষায়, “একটা কঠিন কথা বলতে হয় জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না।”শেষে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

