সর্বশেষ
এপ্রিল ৯, ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরে ইউনূসের কূটনৈতিক ম্যাজিক

Spread the love

জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৭৯তম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ অধিবেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবীর খান, পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।অধিবেশনের পূর্বে ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার (২০১৮-২০২২) মিশেল ব্যাশেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। এসব বৈঠকে বৈশ্বিক চ্যালেঞ্জ, মানবাধিকার ইস্যু এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে যোগদানকে আন্তর্জাতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময়ে এই সফরকে কূটনৈতিক সম্পর্ক জোরদারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *