আবির কর, জবি প্রতিনিধি, newsbd24liveজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবিরের অঙ্গ সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে গজল, হামদ, নাত ও কাওয়ালিসহ ইসলামিক সংগীত পরিবেশন করেন ‘সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ ও ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’-এর সদস্যরা। জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও ব্যান্ড ‘হ্যাভেন টিউন’ এর সুমধুর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ কাওয়ালী সন্ধ্যায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ।আরিফ বলেন, “মো. ফারুকের নেতৃত্বে দুটি অভিনয় দল থাকবে, আবৃত্তি করবেন মুকুল হোসেন। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের কথা চিন্তা করেই আজকের এই কাওয়ালী সন্ধ্যার আয়োজন।”সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ২০০৬ সালের শহীদ ফয়সাল এবং জুলাই আন্দোলনের শহীদ একরামুল হক সাজিদকে। আহত সকল শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি। শিক্ষার্থীদের যে ঢল কাওয়ালীকে ঘিরে তা সত্যিই অভূতপূর্ব।”তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব অটুট থাকুক—এই প্রত্যাশা নিয়েই আমাদের আয়োজন। সকলের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।”অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবীর চিকিৎসা সহায়তার জন্য ফান্ড কালেকশন কার্যক্রমও চালানো হয়। নূর নবী ‘অস্টিওসারকোমা’ নামের এক বিরল অস্থি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাম পা হারিয়েছেন। তবুও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। আয়োজকরা শিক্ষার্থীদের নূর নবীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।সহায়তার ঠিকানা:বিকাশ বা নগদ নম্বর: ০১৭৯২৮২৩৬৫৪ (পারসোনাল)অগ্রণী ব্যাংক লিমিটেড, সাভার শাখাঅ্যাকাউন্ট নাম: মির নূর নবীঅ্যাকাউন্ট নম্বর: ০২০০০১৮৬২৮৬৮৪

