সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জনদুর্ভোগ লাঘবে সোমেশ্বরী নদীতে কাঠের সেতু করে দিলেন – ব্যারিস্টার কায়সার কামাল

Spread the love

তোফায়েল আলম ভূঁইয়াদুর্গাপুর উপজেলা প্রতিনিধিনেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যােগে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮০০ মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন, নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ।

শনিবার আনুষ্ঠানিক ভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছিলো। এলাকর সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের দাবী, তিনি এমপি নির্বাচিত হয়ে এই নদীর ওপর একটি নান্দনিক সেতু নির্মান করে দিবেন।সেতু উদ্বোধন কালে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শিক্ষার্থী আহমেদ উমর তাসবি বলেন, নদীর ওপর কোন সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়।

এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরী করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল স্যারএর জন্য আমরা উনার প্রতি কৃতজ্ঞ। উনার কাছে আমাদের একটাই দাবী, উনি এমপি নির্বাচিত হয়ে সোমেশ্বরী নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মান করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *