সর্বশেষ
ফেব্রুয়ারি ৭, ২০২৬

চন্দ্রঘোনা পুলিশের সফল অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Spread the love

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি:​

রাঙ্গামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।​পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম. সাকের আহমেদ-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির চান্দগাঁও এলাকায় অবস্থান নেয় এবং সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে এসআই মোজাম্মেল হক ও এসআই খুরশিদ আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।​গ্রেফতারকৃত আসামির নাম কমল সরকার (৫৫)। তিনি চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের নারান গিরি এলাকার সুকুমার সরকারের ছেলে। তার বিরুদ্ধে জিআর মামলায় ১০ বছরের কারাদণ্ডসহ একাধিক সাধারণ জিআর ওয়ারেন্ট ছিল। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।​চন্দ্রঘোনা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *