সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

চট্টগ্রামে একরাতের অভিযানে ৯২০০ ইয়াবা উদ্ধার

Spread the love

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৯২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গত ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ১২টা থেকে ভোর সোয়া ৬টা পর্যন্ত টানা অভিযানে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাকলিয়া থানার এসআই (নিঃ) মোবারক হোসেন, এএসআই (নিঃ) মোঃ সাইফুল আলম, এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন।গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর আলম (৫২), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড়গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র এবং মোঃ মানিক (৫০), একই জেলার ফুলপুর উপজেলার চর নিয়ামতের মৃত নুর আহম্মদ সরদারের পুত্র। বর্তমানে তারা ঢাকার আদাবর এলাকায় বসবাস করছিলেন।পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে। একইভাবে মানিকের বিরুদ্ধেও কক্সবাজারের রামু থানায় আরেকটি মামলা চলমান রয়েছে।এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।পুলিশের দাবি, এই অভিযান মাদক চক্র ভাঙতে বড় ধরনের সাফল্য এনে দিয়েছে। নগরীতে মাদকের বিস্তার রোধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *