সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গ্রাম আদালতই ভরসা! মাত্র ১০ টাকায় ৬০ দিনের মধ্যে সমাধান! মাদারীপুরে কী হচ্ছে?

Spread the love

মাদারীপুর জেলা প্রতিনিধি: হাবিবুর রহমান সুমনমাদারীপুর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের সাধারণ মানুষ যাতে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারে, সেজন্য মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আফসানা বিলকিস।শনিবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফসানা বিলকিস।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সহজে এবং কম খরচে ন্যায়বিচার পাচ্ছেন। এই ইতিবাচক ধারাকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকি অপরিহার্য।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফসানা বিলকিস মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি গ্রাম আদালতের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *