মোঃ গোলাম মোস্তফা খাগড়াছড়ি জেলা প্রতি নিধি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি,র উপর দূর্ভিত্বদের হামলার প্রতিবাধী মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠন গুলো।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও আগামী নির্বাচনে বিএনপির মনোনীত একমাত্র প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল’টি অনুষ্ঠিত হয়। মিছিল টি খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক গুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপস্থিত উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির এসময় ওয়াদুদ ভূইয়া সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।
তিনি বলেন আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে তাদের বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।যুগে যুগে এমন হাদি আরো জন্ম নিবে এক হাদিকে গুলি করে নতুন বাংলাদেশ কে থামিয়ে দেয়া যাবে না।
যারা নির্বাচন চায় না যারা বাংলাদেশের অগ্রগতি সহ্য করতে পারে না তাদের দ্বারাই এমন ঘটনা ঘটতে পারে।এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক – এমএন আবছার, প্রধান উপদেষ্টা – জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক – এড মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ দেওয়ান রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা সহ আরো অনেকে।

