সর্বশেষ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

গভীর রাতে টিএসসি কাণ্ড: নারী হেনস্তার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসিতে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারী শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছেন।

একই ভিডিওতে থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার তুষারকেও উপস্থিত থাকতে দেখা যায়।ভিডিওতে ভুক্তভোগী নারী কান্নায় ভেঙে পড়ে ঘটনার বিচার দাবি করেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। এ সময় এক নারীকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?’ঘটনার রাতে তারা পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন বলে ভিডিওতে দাবি করেন। তবে একপর্যায়ে তাদের হেনস্তার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

এদিকে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে আলোচিত সাব্বির হত্যা মামলার আসামি।ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা-র এসআই স্বপন মিয়া বলেন, তারা এ বিষয়ে কোনো তথ্য জানেন না।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, প্রশাসন ভিডিওটি দেখেছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *