সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে ট্রাকে অগ্নিকাণ্ড

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে আনারপুরা এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গজারিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ট্রাকটিতে হঠাৎ আগুন লাগে। ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল। অগ্নিকাণ্ডে ট্রাকের সামনের অংশ ও তাতে থাকা কিছু মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ঘটনাটিতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাদের দ্রুত তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এটি কোনো উশৃঙ্খল জনতার আগুন লাগানোর ঘটনা হতে পারে।ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *