সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা মহানগরীর আন্ডারওয়ার্ল্ড এর শীর্ষ সন্ত্রাসী খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ শামীম ওরফে টুন্ডা শামীম (৩৫) পিতা- মৃত মজিবুর শেখ কে তার অন্যান্য সহযোগী সহ অদ্য ইং ২৪/৬/২০২৬ তারিখ রাত ১০টা ৪০ মিনিটের সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার সময় কেএমপি গোয়েন্দা বিভাগ এবং সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ টিম রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৬টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে।

